চিকিৎসার জন্য দুবাইয়ে গেছেন অর্থমন্ত্রী

শুক্রবার, ০২ অক্টোবর ২০২০ | ৭:২২ অপরাহ্ণ

চিকিৎসার জন্য দুবাইয়ে গেছেন অর্থমন্ত্রী
apps

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সংযুক্ত আরব আমিরাতের দুবাই গেছেন। চোখের চিকিৎসার জন্য এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি রওনা হন।

শুক্রবার অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুক্রবার সকালে দুবাইয়ের উদ্দেশে তিনি ঢাকা ত্যাগ করেন।

এর আগে অর্থমন্ত্রী চোখের চিকিৎসার জন্য গত জুলাই মাসে লন্ডনে গিয়েছিলেন। কিন্তু করোনা মহামারীর কারণে সৃষ্ট বিভিন্ন জটিলতায় তখন যথাযথভাবে চিকিৎসা নিতে পারেননি তিনি। তাই অর্থমন্ত্রীর এখন ফলোআপ চিকিৎসা জরুরি হয়ে পড়েছে বলে জানায় অর্থ মন্ত্রণালয়।

আগামী ১৬ অক্টোবর এমিরেটসের একটি ফ্লাইটে অর্থমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়।

Development by: webnewsdesign.com