বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার চিংড়াখালী ইউনিয়নের আতঙ্ক রাসেল মোল্যা (৩২) কে র্যাব-৬ গ্রেফতার করেছে। গত বুধবার সন্ধ্যায় র্যাবের একটি টিম অভিযান চালিয়ে চিংড়াখালী ইউনিয়নের সিংজোর গ্রামের একটি মসজিদ থেকে তাকে গ্রেফতার করে মোরেলগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে।
পুলিশ জানায়, রাসেল মোল্যা চিংড়াখালী ইউনিয়নের সিংজোর গ্রামের মো. ছিদ্দিক মোল্লার ছেলে। রাসেল মোল্যা এলাকায় চিহ্নিত একজন মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মারামারি, মাদক, ডাকাতিসহ ১৪ টি মামলা রয়েছে। তার বিরুদ্ধে আদালতের দুইটি গ্রেফতারী পরোয়ানা রয়েছে। রাসেল মোল্যা এলাকায় সার্বক্ষনিক দাও এবং ছোট কুঠার নিয়ে চলাফেরা করত। একারনে এলাকার লোকজন তাকে কখন কিছু বলার সাহস রাখতনা। তাকে কেউ কিছু বললে তাদের লাঞ্চিত হতেহত। র্যাব রাসেল মোল্যার কাছ থেকে একখানা দাও ও একটি কুঠার উদ্ধার করেছে। রাসেল মোল্যা গ্রেফতার হওয়ায় এলাকায় স্বস্থি ফিরে এসেছে।
এ ব্যাপারে ওসি মোহাম্মাদ মনিরুল ইসলাম জানান, র্যাবে’র এস আই মোঃ আব্দুল খালেক বাদী হয়ে মোরেলগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছে। পুলিশ বৃহস্পতিবার রাসেল মোল্যাকে আদলতে প্রেরণ করেছে।
Development by: webnewsdesign.com