কুমিল্লা চান্দিনা উপজেলা সদরে বঙ্গবন্ধু প্রজন্ম লীগের সিনিয়র সহ- সভাপতি কাজী কাউছার আহমেদ এর নেতৃত্বে ব্যবসায়ী, পথচারী, যাত্রী, রিক্সা, অটোরিক্সা, ট্রাক্টর চালকদের মাঝে মাস্ক বিতরণ করা হয়।
এসময় তারা জনগণকে মাস্ক ব্যবহারে উদ্বুদ্ধ করণ ও স্বাস্থ্য বিধি মেনে চলতে সচেতনতা বৃদ্ধিমূলক পরামর্শ প্রদান করেন। ওই কার্যক্রমের মাধ্যমে ১ হাজার ৫শত মাস্ক বিতরণ করেন বঙ্গবন্ধু প্রজন্মলীগের নেতৃবৃন্দ।
বুধবার (৩১ মার্চ) সকালে চান্দিনা উপজেলা আওয়ামীলীগ কার্যালয় থেকে কার্যক্রম শুরু করে চান্দিনা পূর্ব বাজার, মধ্য বাজার, পশ্চিম বাজার এলাকায় মাস্ক বিতরণ করেন বঙ্গবন্ধু প্রজন্ম লীগের সভাপতি মোঃজাকির হোসেন,সিনিয়র সহ-সভাপতি কাজী কাউছার আহমেদ, সাধারণ সম্পাদক মোঃআবুল বাতেন।
এসময় উপস্থিত ছিলেন- চান্দিনা পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃআব্দুল জলিল কাউন্সিলর, সহ-সভাপতি শিল্পপতি মোঃরফিকুল ইসলাম,চট্টগ্রাম বিভাগীয় ক্রাইম রিপোর্টার ও মিডিয়া কর্মী সুমন সালাউদ্দিন,দৈনিক কুমিল্লা প্রতিদিন, দৈনিক কুমিল্লার আলো,দৈনিক প্রভাতী খবর পত্রিকার ষ্টাফ রিপোর্টার ইয়াছিন আরাফাত সহ বঙ্গবন্ধু প্রজন্ম লীগের নেতৃবৃন্দ গণ।
Development by: webnewsdesign.com