চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বোগলাউড়িতে পানিভর্তি হাউজে পড়ে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার পাঁকার বোগলাউড়ি গ্রামের সাদ্দাম হোসেনের মেয়ে খালামুন (১৮ মাস)।
সোমবার দুপুরে নিজ বাড়ির পাশে নির্মাণধীন বাড়ির আঙিনায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার দুপুরে বাড়ির পাশে খেলা করছিলো খালামুন। এ সময় পার্শ্ববর্তী নির্মাণধীন বাড়ির ভেতরে পানিভর্তি হাউজে পড়ে ডুবে যায়। পরে পরিবারের সদস্যরা শিশুটিকে খোঁজখুঁজি করলে ওই পানির হাউজ থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।
পাঁকা ইউনিয়ন পরিষদের সচিব আকবর হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কাছে শিশুটির মৃত্যুর বিষয়ে প্রতিবেদন দেয়া হয়েছে।
Development by: webnewsdesign.com