চাঁপাইনবাবগঞ্জের মহারাজপুর ইউপি চেয়ারম্যানের পদ শূণ্য ঘোষণা

মঙ্গলবার, ১৬ মার্চ ২০২১ | ১২:৩২ অপরাহ্ণ

চাঁপাইনবাবগঞ্জের মহারাজপুর ইউপি চেয়ারম্যানের পদ শূণ্য ঘোষণা
apps

অনাস্থা আনার ৮মাস পর শূণ্য ঘোষণা করা হলো চাঁপাইনবাবগঞ্জ সদরের মহারাজর্পু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পদ। সোমবার অবিলম্বে কার্যকরের নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপনা জারি করে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়, চেয়ারম্যান বুলির বিরুদ্ধে প্রকল্প কমিটির সভাপতি হিসেবে প্রকল্পের কাজ না করেই অর্থ আত্মসাৎ, কাবিখা প্রকল্পের আওতায় ড্রেন ও স্লাপ নির্মাণে অনিয়ম, কর্মদক্ষতা প্রকল্পের আওতায় গৃহীত প্রকল্পের প্রকল্প সভাপতির নামে অর্থ উত্তোলন, সরকারী অর্থে উন্নয়ন কাজ না করে সরাসরি অর্থ আত্মসাতের অভিযোগে উক্ত ইউনিয়ন পরিষদের ০৯ জন সদস্য কর্তৃক অনাস্থা প্রস্তাব উত্থাপিত হয়েছে এবং সরেজমিন তদন্তে উত্থাপিত অভিযোগ সমূহ প্রমানিত হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ৩৫(২) ধারা অনুযায়ী গেজেট বিজ্ঞপ্তি জারি এবং তা অনতিবিলম্বে কার্যকর করতে বলা হয়েছে। মন্ত্রণালয়ের উপ-সচিব আবু জাফর রিপন স্বাক্ষতির প্রজ্ঞাপনটি সোমবার জেলা প্রশসানের স্থানীয় সরকার বিভাগে পৌছে।

Development by: webnewsdesign.com