ঢাকা
১১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

চলতি বছরেই সারা দেশে শতভাগ বিদ্যুতায়ন হবে : বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
শুক্রবার, ০৭ ফেব্রুয়ারি ২০২০   ২৯৭ বার পঠিত
চলতি বছরেই সারা দেশে শতভাগ বিদ্যুতায়ন হবে : বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী

চলতি বছরেই সারা দেশে শতভাগ বিদ্যুতায়ন হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। তিনি জানান, মুজিব বর্ষে দেশের প্রতিটি ঘর বিদ্যুতের আলোয় আলোকিত হবে।

 

 

 

 

 

 

 

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকালে জাতীয় বিজ্ঞান উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

দেড় শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের অংশগ্রহণে শুরু হয়েছে ১৩তম জাতীয় বিজ্ঞান উৎসব। সকালে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে উৎসবের উদ্বোধন করা হয়। ক্ষুদে শিক্ষার্থীরা তাদের তৈরি বিভিন্ন বৈজ্ঞানিক উদ্ভাবন নিয়ে অংশ নেন উৎসবে। জলবায়ু পরিবর্তনজনিত হুমকি মোকাবেলায় পরিবেশ বান্ধব বাড়ি, সোলার প্যানেলের আধুনিক ও সাশ্রয়ী মডেল, শারীরিকভাবে অক্ষম ব্যক্তিদের জন্য ভয়েস কন্ট্রোল রোবট, সড়ক দুর্ঘটনায় কমাতে ট্রাফিক সিগন্যালের আধুনিক মডেলসহ শতাধিক উদ্ভাবন প্রদর্শিত হয় উৎসবে । এছাড়া সাইবার অপরাধ, করোনা ভাইরাস ও মোবাইল আসক্তি বিষয়ে জনসচেতনতা সৃষ্টিতে দেয়াল পত্রিকা তৈরি করে শিক্ষার্থীরা। তিনদিন ব্যাপী এই উৎসব শিক্ষার্থীদের বিজ্ঞান চর্চায় অনুপ্রাণিত করবে বলে আশাবাদ জানান আয়োজক ও অংশগ্রহণকারী। পুরো উৎসবের মিডিয়া পার্টনার সময় মিডিয়া লিমিটেড।

বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, ১৬ কোটি নাগরিক মুজিব বর্ষ পালন করব। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রহমানে ১০০তম জন্মবার্ষিকী উপলক্ষে এই বছরে আমরা সারা বাংলাদেশে ১০০ শতাংশ বিদ্যুতায়ন করতে পারব।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa