চট্রগ্রামে মৃত্যুহীন দিনে আরো ৬৬ জনের করোনা শনাক্ত

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২০ | ৩:৫৮ অপরাহ্ণ

চট্রগ্রামে মৃত্যুহীন দিনে আরো ৬৬ জনের করোনা শনাক্ত
apps

চট্রগ্রাম রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘন্টায় ৭২ জনের নমুনা পরিক্ষা করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন ৬৬ জন, এর মধ্য ৬০ জন নগরের ও ৬ জন উপজেলার বাসিন্দা। আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) চট্রগ্রামের সিভিল সার্জন ডা, শেখ ফজলে রাব্বী সাংবাদিকদের এসব তথ্যে জানান।

তিনি বলেন, চট্রগ্রামে ১৩ হাজার ৪৯১ জন নগরের, ও ৫ হাজার ৩১৪ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এদিকে গত ২৪ ঘন্টায় চট্রগ্রামে করোনায় কারোর মৃত্যু হয়নি, এখন পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ২৯২ জন, এর মধ্যে ১৯৯ জন নগরের ও ৯৩ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। সিভিল সার্জন আরো জানান, গতকাল মঙ্গলবার চট্রগাম বিশ্ববিদ্যালয়ের ৭৬ জনের নমুনা পরীক্ষা করে ১১ জনের করোনা পাওয়া গেছে। ফৌজদারহাট বিআইটি আইডিতে ৩৪৭ জনের নমুনা পরীক্ষায় ৫ জনের দেহের করোনার জীবানু পাওয়া গেছে।

এছাড়া চট্রগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ১১৬ জনের মধ্যে নমুনা পরীক্ষা করে ১৬ জনের করোনা পাওয়া গেছে। কাক্সবাজার মেডিকেল কলেজের চট্রগ্রামের ১৩ জনেরর নমুনা পরীক্ষা করে কারোর করোনা পাওয়া যায়নি। ইমপেরিয়াল হাসপাতালে ৩১ জনের নমুনা পরীক্ষা করে ৫ জন, শেভরনে ১১৮ জনের নমুনার মধ্যে ২৩ এবং মা ও শিশু হাসপাতালে ১৮ জনের নমুনা পরীক্ষা করে ৫ জনের করোনা পাওয়া গেছে। এছাড়া চট্রগ্রাম জেনারেল হাসপাতালে অবস্থিত আর টি আর এল – এজিন এক্সপার্ট মেশিনের মাধ্যমে ১ জনের নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে বলে জানান ডা, ফজলে রাব্বী।

Development by: webnewsdesign.com