চট্রগ্রামে আরো ৭১ জনের করোনা শনাক্ত: আক্রান্ত বেড়ে ১৯১১৬

সোমবার, ০৫ অক্টোবর ২০২০ | ১:৫৫ অপরাহ্ণ

চট্রগ্রামে আরো ৭১ জনের করোনা শনাক্ত: আক্রান্ত বেড়ে ১৯১১৬
apps

চট্রগ্রামে গত ২৪ ঘন্টায় ৮৫৩ জনের নমুনা পরীক্ষা করে করোনা সংক্রমিত শনাক্ত হয়েছেন ৭১ জন, এর মধ্যে ৬৫ জন নগরের ও ৬ জন উপজেলার বাসিন্দা। আজ সোমবার (৫ অক্টোবর) চট্রগ্রামের সিভিল সার্জন ডা, শেখ ফজলে রাব্বী এসব তথ্যে জানান। তিনি জানান, চট্রগ্রামে এই পর্যন্ত শনাক্ত ১৯ হাজার ১১৬ জনের মধ্যে ১৩ হাজার ৭৬৪ জন নগরের ও ৫ হাজার ৩৫২ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এদিকে গত ২৪ ঘন্টায় চট্রগ্রামে করোনায় কারও মৃত্যু হয়নি বলে জানান তিনি। এখন পর্যন্ত করোনা মারা গেছেন মোট ২৯৪ জন, এর মধ্যে ২০১ জন নগরের ও ৯৩ জন উপজেলার বাসিন্দা। সিভিল সার্জন জানান, গত রোববার চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৭০ জনের নমুনা পরীক্ষা করে ৬ জনের করোনা মিলেছে।

ফৌজদারহাট বিআইটিআইডিতে ৩০৭ জনের নমুনা পরীক্ষায় ৭ জনের দেহের করোনা জীবানু পাওয়া গেছে। এছাড়া চট্রগ্রামে মেডিকেল কলেজ ল্যাবে ৩১৩ জনের নমুনা পরীক্ষা করে ২০ জনের করোনা মিলেছে। চট্রগ্রাম ভেটেরিনারী বিশ্ববিদ্যালয় ল্যাবে ৩৬ জনের নমুনা পরীক্ষায় ৪ জনের করোনা পাওয়া গেছে। কাক্সবাজার বিশ্ববিদ্যালয় ল্যাবে চট্রগ্রামের ৯ জনের নমুনা পরীক্ষা করে কারও করোনা মেলেনি। ইম্পেরিয়াল হাসপাতালে ল্যাবে ৫০ জনের নমুনা পরীক্ষা করে ১১ জনের করোনা শনাক্ত হয়েছে।

শেভরনে ৩৮ জনের নমুনা পরীক্ষায় ৯ জনের করোনা পাওয়া গেছে। মা ও শিশু হাসপাতালে ২৮ জনের নমুনার মধ্যে ১২ জনের করোনা শনাক্ত হয়েছে। চট্রগ্রাম জেনারেল হাসপাতালের রিজিওন্যাল টিউবারকুলেসিস র্র্যাফারেল ল্যাবরেটরিতে আরটিআরএল ২ জনের নমুনা পরীক্ষা করে তাদের করোনা মিলছে।

Development by: webnewsdesign.com