চট্টগ্রামের রাউজানে পুলিশি অভিযানে দুটি দেশীয় তৈরি এলজি এবং চার রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দিবাগত গভীর রাতে উপজেলার কদলপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নন্না গাজী বাড়িতে এই অভিযান চালানো হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে চিহ্নিত সন্ত্রাসী ও একাধিক মামলার আসামি রুবেল পালিয়ে যেতে সক্ষম হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রাউজান থানা পুলিশের একটি বিশেষ দল কদলপুর এলাকার নন্না গাজী বাড়িতে অভিযান পরিচালনা করে। তল্লাশিকালে ওই বাড়ি থেকে পরিত্যক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। অভিযানের লক্ষ্য ছিল এলাকার দুর্ধর্ষ সন্ত্রাসী রুবেলকে গ্রেপ্তার করা, কিন্তু পুলিশের উপস্থিতি আঁচ করতে পেরে সে কৌশলে সটকে পড়ে।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পলাতক রুবেলের বিরুদ্ধে বিভিন্ন থানায় অন্তত ৮টি মামলা রয়েছে। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। অপরাধীদের দমনে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে এবং পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
Development by: webnewsdesign.com