চট্টগ্রামে র‌্যাবের পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৩ জন

সোমবার, ১৯ অক্টোবর ২০২০ | ৬:৩৪ অপরাহ্ণ

চট্টগ্রামে র‌্যাবের পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৩ জন
apps

চট্টগ্রামের লোহাগাড়া ও হাটহাজারী এলাকায় পৃথক অভিযানে ১৬ হাজার ৮২০ ইয়াবা উদ্ধারের পাশাপাশি ৩ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।

গ্রেফতারকৃতরা হলেন, মোঃ আরিফুল ইসলাম (২৮) জাহাঙ্গীর আলম (৩৫) ও আব্দুল মান্নান (৩২)।

সোমবার (১৯ অক্টোবর) র‌্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) মাহমুদুল হাসান মামুন বলেন, রোববার লোহাগাড়া থানাধীন সামমহাজন ঘাটাস্থ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে একটি মোটরসাইকেল থামিয়ে আরিফুল ও জাহাঙ্গীরকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ৯ হাজার ৯০০ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

তিনি জানান, হাটহাজারীর চৌধুরীহাট এলাকায় পৃথক অভিযানে চালিয়ে ৬ হাজার ৯২০টি ইয়াবা ট্যাবলেটসহ মান্নানকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজত থেকে রেজিস্ট্রেশন বিহীন একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

এসব ঘটনায় হাটহাজারী ও লোহাগাড়া থানায় মাদক আইনে পৃথক দুটি মামলা দায়ের হয়েছে বলেও জানান র‌্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) মাহমুদুল হাসান মামুন।

Development by: webnewsdesign.com