চট্টগ্রামে এক হাজার পিস ইয়াবাসহ আটক ৩

শনিবার, ১৭ অক্টোবর ২০২০ | ২:৫১ অপরাহ্ণ

চট্টগ্রামে এক হাজার পিস ইয়াবাসহ আটক ৩
apps

চট্টগ্রামের চন্দনাইশে অভিযান চালিয়ে এক হাজার পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এ সময় ইয়াবা বহন কাজে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) ভোর সাড়ে ৪টায় গোপন সংবাদের ভিত্তিতে উক্ত অভিযান পরিচালনা করা হয়। চন্দনাইশ থানাধীন হাশিমপুর ইউপির বাইন্যাপুকুর পাড় নামক স্থানে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অভিযান চালিয়ে উক্ত মাদক উদ্ধার করা হয়।

আটককৃতরা হলো- সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার জামিরতা ঝটতলা এলাকার মো. জয়নাল আবেদীনের ছেলে মো. মুঞ্জেল হক (২২), রতনকান্দি দক্ষিণপাড়া এলাকার হাজী মো. নুরুল ইসলামের ছেলে মোঃ খাইরুল ইসলাম (৪০) ও রূপপুর রতন কান্দি এলাকার মো. আষান মুন্সির ছেলে মোঃ আলমগীর হোসেন (৪০)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাসির উদ্দীন সরকার বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। ইয়াবা পরিবহনে ব্যবহৃত ট্রাকটিও জব্দ করা হয়েছে।

আটককৃত আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

Development by: webnewsdesign.com