চট্টগ্রামে অজ্ঞাত রিকশা চালকের মরদেহ উদ্ধার

সোমবার, ১৬ নভেম্বর ২০২০ | ৬:৩৭ অপরাহ্ণ

চট্টগ্রামে অজ্ঞাত রিকশা চালকের মরদেহ উদ্ধার
apps

চট্টগ্রামের নগরের খুলশী থানা এলাকার একটি বাসা থেকে একজন অজ্ঞাত রিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৬ নভেম্বর) দুপুরে পাহাড়তলী ওয়ার্ড কাউন্সিলর অফিসের পাশে বাবুল মিয়ার বাড়ির একটি ঘর থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।

চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী কমিশনার (বায়েজিদ জোন) পরিত্রাণ তালুকদার বলেন, আনুমানিক ৫০ বছর বয়সী ওই রিকশাচালক যে ঘর ভাড়া নিয়ে থাকতেন, সেখান থেকেই তার লাশটি উদ্ধার করা হয়েছে।

মৃতের পরিচয় স্থানীয় কেউ জানেন না। তবে তার বিভিন্ন জটিল রোগ থাকার কথা স্থানীয়রা জানিয়েছেন। এখন বিভিন্নভাবে চেষ্টা করে আমরা মৃতের পরিচয় বের করার চেষ্টা করছি।

পরিত্রাণ তালুকদার বলেন, ওই রিকশাচালকের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তার মৃত্যুর কারণ ময়নাতদন্তে বের হয়ে আসবে।

মৃত রিকশাচালককে কেউ চিনে থাকলে ০১৩২০০৫২৪৯৭ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ জানিয়েছেন খুলশী থানার ওসি মোহাম্মদ শাহীনুজ্জামান।

Development by: webnewsdesign.com