চট্টগ্রামে অগ্নিকান্ডের ঘটনায় মুদির দোকান পুড়ে ছাই

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২০ | ৫:০১ অপরাহ্ণ

চট্টগ্রামে অগ্নিকান্ডের ঘটনায় মুদির দোকান পুড়ে ছাই
apps

চট্টগ্রামে অগ্নিকান্ডের ঘটনায় পুড়ে গেছে একটি মুদি দোকান। মঙ্গলবার (০৬ অক্টোবর) নগরীর কোতোয়ালী থানাধীন পাথরঘাটা এলাকায় একটি ৬ তলা ভবনের নিচ তলায় বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুন লেগে একটি মুদি দোকান পুড়ে গেছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তা।

নন্দনকানন ফায়ার স্টেশনের সিনিয়র অফিসার আলী আকবর জানান, নগরীর কোতোয়ালি থানাধীন পাথরঘাটা এলাকায় আশরাফ আলী রোডের আবু তাহের কোম্পানীর মালিকানাধীন ৬ তলা ভবনের নিচতলার মো. হারুন কোম্পানীর মুদির দোকানে সকাল সোয়া পাঁচটায় আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের নন্দনকানন স্টেশনের ২টি গাড়ি পাঠানো হয়। প্রায় এক ঘন্টা চেষ্টার পর আগুন নেভানো সম্ভব হয়।

তিনি আরো বলেন, বৈদ্যুতিক ত্রুটি হতে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটেছে। আগুনে কোন প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে ৫০ হাজার টাকার মত মালামালের ক্ষতি হয়েছে।

Development by: webnewsdesign.com