ঢাকা
১৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

চট্টগ্রামের মীরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে শ্রমিকের মৃত্যু

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
রবিবার, ৩০ নভেম্বর ২০২৫   ১১১ বার পঠিত
চট্টগ্রামের মীরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের মীরসরাইয়ে রেললাইন ধরে বাড়ি ফেরার সময় ট্রেনের ধাক্কায় টুটুল কান্তি ধর (৫০) নামের এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (আজ) সন্ধ্যায় চিনকি আস্তানা রেলওয়ে স্টেশন এলাকায় ঢাকা-চট্টগ্রাম রেললাইনের ঢাকামুখী লেনে এই দুর্ঘটনাটি ঘটে।

​নিহত টুটুল কান্তি ধর মীরসরাই উপজেলার ২নং হিঙ্গলী ইউনিয়নের পশ্চিম হিঙ্গুলী গ্রামের মৃত দুলাল কান্তি ধরের ছেলে। ​পারিবারিক সূত্রে জানা যায়, নিহত টুটুল কান্তি ধর স্থানীয় বিএসআরএম ইস্পাত কারখানায় কর্মরত ছিলেন। প্রতিদিনের মতো আজও কাজ শেষে রেললাইন ধরেই তিনি বাড়ি ফিরছিলেন।

নিহতের জেঠাতো ভাই সুজন কান্তি ধর বিষয়টি নিশ্চিত করে জানান, “আমার ভাই প্রতিদিন এই পথেই যাতায়াত করত। আজ কাজ শেষে বাড়ি ফেরার পথে চিনকি আস্তানা স্টেশন এলাকায় ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”

​এদিকে, এই মর্মান্তিক দুর্ঘটনার ফলে পরিবারটিতে নেমে এসেছে শোকের ছায়া। টুটুল কান্তি ধর তার স্ত্রী ও দুই ছেলে সন্তান রেখে গেছেন। ​এ বিষয়ে সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আশরাফ সিদ্দিকী জানান, মীরসরাইয়ের চিনকি আস্তানা রেল স্টেশন এলাকায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যুর খবর পেয়েছি। আমরা ইতোমধ্যে ঘটনাস্থলে গিয়েছি এবং লাশ উদ্ধারের প্রক্রিয়া শুরু হয়েছে। কোন ট্রেনের ধাক্কায় এই দুর্ঘটনা ঘটেছে, তা তদন্ত সাপেক্ষে জানা যাবে। লাশ উদ্ধারের পর আইনি প্রক্রিয়া শুরু করা হবে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa