ঘানায় সড়ক দুর্ঘটনায় ঝরল ৮ ফুটবলারের প্রাণ

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২০ | ১:৪৪ অপরাহ্ণ

ঘানায় সড়ক দুর্ঘটনায় ঝরল ৮ ফুটবলারের প্রাণ
apps

আফ্রিকার দরিদ্র দেশ ঘানায় এক ভয়াবহ বাস দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৮ জন ফুটবলার। নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে এ দুঃসংবাদ দিয়েছে ঘানা ফুটবল অ্যাসোসিয়েশন (জিএফএ)। নিহতরা সবাই বয়সভিত্তিক দলের ফুটবলার ছিলেন বলে দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন নিশ্চিত করেছে। ৮ জন ফুটবলার নিহত হওয়ার পাশাপাশি ৩০ জন গুরুতর আহত হয়েছেন।

নতুন মৌসুমে খেলার স্বপ্ন নিয়ে একসঙ্গে রেজিস্ট্রেশন করতে গিয়েছিলেন একঝাঁক তরুণ ফুটবলার। তবে কাজ শেষে আর ঘরে ফেরা হয়নি তাদের। শনিবার (১৯ সেপ্টেম্বর) আফ্রিকান ভিশন একাডেমিতে ৩৪ জনের দল গিয়েছিলেন রেজিস্ট্রেশন করতে। ফেরার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান ৮ ফুটবলার।

জানা গেছে, নিয়ন্ত্রণ হারিয়ে সঙ্গে সঙ্গে গভীর নদীতে পড়ে যায় তরুণ ফুটবলারদের বহনকারী বাসটি। বেশ দুর্গম জায়গায় দুর্ঘটনাটি ঘটায় উদ্ধারকাজেও বেগ পেতে হয়েছে অনেক। মর্মান্তিক এ ঘটনায় জিএফএর ওয়েবসাইটে আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে শোকপ্রকাশ করা হয়।

সম্ভাবনাময় ৮ তরুণ ফুটবলারের এমন করুণ মৃত্যুতে ঘানায় নেমে এসেছে শোকের ছায়া।

Development by: webnewsdesign.com