গ্রিসের লেসবস দ্বীপে শরণার্থী শিবিরে আগুন: রাস্তায় ঘুমাচ্ছে হাজার হাজার মানুষ!

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২০ | ১২:২৫ অপরাহ্ণ

গ্রিসের লেসবস দ্বীপে শরণার্থী শিবিরে আগুন: রাস্তায় ঘুমাচ্ছে হাজার হাজার মানুষ!
apps

ইউরোপের দেশ গ্রিসের লেসবস দ্বীপে শরণার্থী শিবিরে আগুন লাগায় রাস্তায় নেমেছে হাজার হাজার মানুষ। দ্বীপের যে শরণার্থী শিবিরে আগুন লেগেছে সেখানে সাড়ে ১২ হাজারেরও বেশি মানুষ রয়েছে। আর রাস্তায় এসব শরণার্থীদের শুয়ে থাকার দৃশ্যটি মানুষের মনে ব্যাপক নাড়া দিয়েছে।-খবর ডেইলি মেইল

জানা গেছে, বুধবার সকালে ভয়াবহ ঐ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে শরণার্থী শিবিরটি পুড়ে ছাই হয়ে যায়। এতে অনেকেই আহত হন।

এরইমধ্যে লেসবস দ্বীপের মরিয়া ক্যাম্পে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অভিবাসীদের আশ্রয় দেয়ার জন্য ৩টি জাহাজ পাঠাচ্ছে গ্রিস।

গ্রিস কর্তৃপক্ষ জানিয়েছে, লেসবস দ্বীপের উদ্দেশ্যে একটি ফেরি ও নৌবাহিনীর দুটি জাহাজ রওনা দিয়েছে।

দেশটির অভিবাসনমন্ত্রী নোটিস মিতারাচি জানান, এই জাহাজগুলোতে প্রায় ২ হাজার মানুষকে সাময়িক আশ্রয় দেয়া হবে। সরকার মরিয়া ক্যাম্প এলাকায় জরুরি ভিত্তিতে আবাসনের ব্যবস্থা করার উদ্যোগ নিচ্ছে।

উল্লেখ্য, ২০১৫ সালের পর থেকে মরিয়া আবাসিক এলাকার ওই শরণার্থী শিবিরটিতে ৭০টি দেশের মানুষ আশ্রয় নিয়েছে।

Development by: webnewsdesign.com