গোলাপি রঙে সাজবে পাকিস্তানের ক্রিকেট দল

শনিবার, ১৭ অক্টোবর ২০২০ | ৩:১১ অপরাহ্ণ

গোলাপি রঙে সাজবে পাকিস্তানের ক্রিকেট দল
apps

স্তন ক্যান্সারের বিষয়ে সচেতনতা এবং সমর্থন বাড়াতে অক্টোবরকে বিশ্ব স্তন ক্যান্সার সচেতনতা মাস হিসাবে চিহ্নিত করা হয়। বিশ্বব্যাপী এই মাসে চলে নানা সচেতনতামূলক কর্মকাণ্ড। এবার এই উদ্যোগের সঙ্গে একাত্মতা ঘোষণা করলো পাকিস্তান ক্রিকেট দল।

চলমান এই উদ্যোগকে স্বাগত জানিয়ে পাকিস্তানে অনুষ্ঠিত হওয়া ন্যাশনাল টি-টোয়েন্টি কাপের সেমিফাইনালে খেলোয়াড়দের জার্সিতে গোলাপি ফিতা ব্যবহার করবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

টুর্নামেন্টের চারটি সেমিফাইনালে ক্রিকেটারদের পাশাপাশি পিসিবি কর্মী এবং সম্প্রচারকরাও এই গোলাপি ফিতা ব্যবহার করবেন। এর পাশাপাশি ম্যাচ কর্মকর্তারা গোলাপি টি-শার্ট পরে মাঠে নামবেন। ম্যাচের স্ট্যাম্পগুলোও গোলাপি রঙে রাঙানো হবে। এক প্রেস বিজ্ঞপ্তিতে পিসিবির প্রধান নির্বাহী ওয়াসিম খান জানিয়েছেন এসব তথ্য।

উল্লেখ্যে, প্রতি বছর বিশ্বের প্রায় ১.৩৮ মিলিয়ন নারী স্তন ক্যান্সারে আক্রান্ত হয়। আর এর মধ্যে প্রায় সাড়ে চার লাখেরও বেশি রোগী মৃত্যুবরণ করেন।

Development by: webnewsdesign.com