রাজশাহীর গোদাগাড়ীতে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত হয়েছে। এই ঘটনায় আরো পাঁচজন আহত হয়েছেন। আজ শনিবার (২৯ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে গোদাগাড়ী ঢাকা-মহাসড়কে কাদিপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন, রাজশাহী মহানগরীর দেবিশিংপাড়া এলাকার মৃত ফজলুর রহমানের ছেলে আক্কাস আলী (৪০), স্ত্রী হাসনারা (৩৫), দেড় বছরের একটি শিশু আদিব আল হাসান, নগরীর মুন্নাফের মোড় এলাকার মৃত ফজলুর রহমানের ছেলে আক্কাস আলী (৪০), মেহেরচন্ডী এলাকার মতিউর রহমানের ছেলে প্রাইভেটকার চালক মাহবুবুর রহমান (৩৫)।
জানা যায় তারা রাজশাহী থেকে একটি সাদা কার (ঢাকা মেট্রো-খ ১১-৩২৬০) যোগে গোদাগাড়ীতে বিয়ে দাওয়াত খেতে যাচ্ছিল। নিহতদের লাশ উদ্ধারের মধ্যে এক নারী ও শিশুর মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে রয়েছে।
রাজশাহীর জেলার গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম জানান, নিহতরা শনিবার দুপুরে প্রাইভেটকারটি রাজশাহী থেকে ছেড়ে গোদাগাড়ীর একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলো। পথে গোদাগাড়ীর কাদিপুর এসে প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান। গুরুতর আহত এক শিশুসহ আরো ৫জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে এসে এক নারী ও শিশু মারা যায়।
Development by: webnewsdesign.com