গাজীপুরের শ্রীপুরের বেড়াইদেরচালার আগুন লেগে একটি বাড়ি পুড়ে গেছে।
আজ রবিবার ভোর রাতে এই আগুন লাগে।
শ্রীপুর ফায়ার স্টেশনের ডিউটি অফিসার মো. শফিক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
ভোর সাড়ে ৪টার দিকে শ্রীপুরের বেড়াইদেরচালার শাহিন আলমের বাড়িতে আগুন লাগে। এ সময় স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে দুই ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টা চেষ্টায় আগুন নেভায়।
Development by: webnewsdesign.com