ঢাকা
১৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

গবেষণাগার থেকে করোনা ভাইরাসের উৎপত্তি

আন্তর্জাতিক ডেস্ক
শুক্রবার, ৩১ জানুয়ারি ২০২০   ২৮২ বার পঠিত
গবেষণাগার থেকে করোনা ভাইরাসের উৎপত্তি

দেশটির গোপন জৈব অস্ত্র প্রকল্পের কাজ চলছিল ওই গবেষণাগারে। ইসরায়েলের এক জৈব অস্ত্র বিশেষজ্ঞ এ দাবি করেছেন বলে জানিয়েছে ওয়াশিংটন টাইমস।

চলতি সপ্তাহে রেডিও ফ্রি এশিয়া ২০১৫ সালে চীনের সর্বাধুনিক ভাইরাস গবেষণা কেন্দ্র উহান ইনিস্টিটিউট অব ভাইরোলজির উদ্বোধনের টেলিভিশন সংবাদ পুনঃপ্রচার করেছে। এই গবেষণাগারটিই চীনের একমাত্র গবেষণাগার যেটি প্রাণঘাতি ভাইরাস নিয়ে কাজ করতে সক্ষম।

ইসরায়েলের প্রাক্তন সামরিক গোয়েন্দা কর্মকর্তা ড্যানি শোহাম চীনের জৈব যুদ্ধ বিষয়ে পড়াশোনা করেছেন।

তিনি জানান, চীনের গোপন জৈব অস্ত্র নিয়ে গবেষণার সঙ্গে উহান ইনিস্টিটিউট অব ভাইরোলজির সংশ্লিষ্টতা রয়েছে।

শোহাম বলেন, ‘ইনিস্টিটিউটের কয়েকটি গবেষণাগার সম্ভবত চীনা জৈব অস্ত্র গবেষণা ও উন্নয়নে সংশ্লিষ্ট।’

ইসরায়েলের এই সাবেক গোয়েন্দা বলেন, ‘করোনা ভাইরাস (বিশেষ করে সার্স ভাইরাস) নিয়ে এই ইনিস্টিটিউটে গবেষণা হয়েছে এবং সম্ভবত সেখানেই রাখা আছে। বিস্তৃতভাবে সার্স ভাইরাসও চীনের জৈব অস্ত্র গবেষণা প্রকল্পের অংশ এবং কয়েকটি সংশ্লিষ্ট স্থাপনায় এর পরীক্ষা করা হয়েছে।’

তিনি বলেন, ‘তাত্ত্বিকভাবে ভাইরাস ছিদ্রপথ দিয়ে বের হয়েছে কিংবা অজ্ঞাতসারে কোনো ব্যক্তিকে আক্রমন করেছে যিনি সংশ্লিষ্ট ভবন থেকে বের হয়েছেন। উহান ইনিস্টিউট অব ভাইরোলজিতে এ ধরনের কিছু একটি হয়ে থাকতে পারে। তবে এখনো পর্যন্ত এর স্বপক্ষে প্রমাণ কিংবা এর কোনো ইঙ্গিতও মেলেনি।’

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa