বৃহস্পতিবার ২৫ মার্চ দুপুরে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার -৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন,জেলা পুলিশ সুপার, মোহাম্মদ জাকারিয়া, জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মিছবাহুর রহমান, পৌর মেয়র মোঃ ফজলুর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ কামাল হোসেন ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার, জেলা ইউনিট কমান্ড, মোঃ জামাল উদ্দিন আহমদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
Development by: webnewsdesign.com