ঢাকা
১৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

গণমাধ্যমে শৃঙ্খলা ও পেশাদারিত্ব নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
রবিবার, ১৯ জানুয়ারি ২০২০   ৩৩৪ বার পঠিত
গণমাধ্যমে শৃঙ্খলা ও পেশাদারিত্ব নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

গণমাধ্যমে শৃঙ্খলা ও পেশাদারিত্ব নিশ্চিতের জন্য সক্রিয় ভূমিকা পালন করতে প্রেস কাউন্সিলের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ।

আজ রবিবার সন্ধ্যায় প্রেস কাউন্সিলের ১০ সদস্যের একটি প্রতিনিধিদল সংস্থার চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদের নেতৃত্বে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।

এসময় রাষ্ট্রপতি বলেন, গণমাধ্যমে শৃঙ্খলা ও সর্বোচ্চ পেশাদারিত্ব নিশ্চিত করতে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদিন জানান, রাষ্ট্রপতি প্রেস কাউন্সিলের প্রতিনিধিদের স্বাগত জানিয়ে আশা প্রকাশ করেন যে, প্রেস কাউন্সিল সাংবাদিকদের পেশাগত দক্ষতার বিকাশ ও আইনি সহায়তা প্রদানে আন্তরিকতার সাথে কাজ করবে।

রাষ্ট্রপ্রধান বলেন, গণমাধ্যমের সুষ্ঠু বিকাশে প্রেস কাউন্সিল অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

 

 

 

 

 

প্রতিনিধিদলের প্রধান রাষ্ট্রপতিকে কাউন্সিলের সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিত করে বলেন, প্রেস কাউন্সিল সারাদেশে সাংবাদিকদের ডাটাবেজ তৈরির কাজ শুরু করেছে।

তিনি রাষ্ট্রপতিকে আরো অবহিত করেন যে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী পালন উপলক্ষে দেশের সকল প্রেস ক্লাবে ‘মুজিব কর্নার’ স্থাপনের পরিকল্পনা রয়েছে তাদের।

সংস্থার চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ রাষ্ট্রপতিকে জানান, সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছে প্রেস কাউন্সিল।

রাষ্ট্রপতি প্রতিনিধিদলের সদস্যদের আশ্বস্ত করেন যে, তাদের কাজ যথাযথভাবে সম্পাদনের জন্য তাদের প্রয়োজনীয় সহায়তা করা হবে।
বঙ্গভবনের সংগে সংশ্লিষ্ট সচিবগণ এ সময় উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa