সোমবার, ২২ মার্চ ২০২১ | ৩:৫৫ অপরাহ্ণ
দৈনিক জনকন্ঠ সম্পাদক, গ্লোব জনকন্ঠ শিল্প পরিবারের চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা আতিকুল্লাহ খান মাসুদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের এমপি।
আজ সোমবার (২২ মার্চ) এক শোক বার্তায় প্রয়াতের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন তিনি। পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান জাতীয় পার্টি চেয়ারম্যান।
শোক বার্তায় জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, ১৯৯৩ সালে দৈনিক জনকন্ঠ প্রকাশ করে দেশের গণমাধ্যমের অগ্রযাত্রায় অসামান্য অবদান রেখেছেন আতিকুল্লাহ খান মাসুদ। গ্লোব জনকন্ঠ পবিবার সৃষ্টি করে দেশের অগ্রগতি এবং কর্মসংস্থান সৃষ্টিতে অন্যন্য ভূমিকা রেখেছেন তিনি। এছাড়া মহান মুক্তিযুদ্ধে আতিকুল্লাহ খান মাসুদের অবদান স্মরণীয় হয়ে থাকবে।
দৈনিক জনকন্ঠ সম্পাদক, গ্লোব জনকন্ঠ শিল্প পরিবারের চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা আতিকুল্লাহ খান মাসুদের মৃত্যুতে একইভাবে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু। বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান এর প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী।
দৈনিক বাংলাদেশ মিডিয়া/এসআরসি-২২