বেগম খালেদা জিয়ার মুক্তি দাবিতে বিক্ষোভ করেছেন বিএনপির পক্ষের আইনজীবীরা। বৃহস্পতিবার বিকালে হাইকোর্টের এনেক্স ভবন সামনে তারা বিক্ষোভ করেন।
এর আগে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন আবেদন খারিজ করে দেয় হাইকোর্ট। বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালত বলেছে, খালেদা জিয়া একজন দণ্ডিত আসামি। একজন সাধারণ ব্যক্তি আদালতে যে ধরনের আইনগত সুযোগ সুবিধা পাবেন তার ক্ষেত্রে সেই সুযোগ নেই। তিনি জেলকোড অনুযায়ী সুযোগ সুবিধা পাবেন। খালেদা জিয়ার জামিন চেয়ে যে আবেদন করা হয়েছে তার কোনো সারবত্তা নেই। আবেদনটি খারিজ করা হলো।
এরপর বিএনপির পক্ষের আইনজীবীরা খালেদা জিয়ার মুক্তি দাবিতে হাইকোর্টের এনেক্স ভবন সামনে বিক্ষোভ করেন।
Development by: webnewsdesign.com