ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) খেলায় মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) ১০ রানে হেরে যাওয়ায় হতাশ বলিউড বাদশাহ শাহরুখ খান। মঙ্গলবার (১৩ এপ্রিল) টুইটারে কেকেআরের মালিক শাহরুখ লিখেছেন, হতাশাজনক পারফরম্যান্স। আমি ভক্তদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি।
শুধু শাহরুখ নন, হতাশ কেকেআরের অধিনায়ক ইয়ান মর্গানও। খেলা শেষে তিনি বলেছেন, খুবই হতাশাজনক। বেশিরভাগ সময়েই আমরা ভালো খেলেছি। কিন্তু শেষ দিকে ভুল করে ফেলেছি। আশা করি, সেই ভুলগুলো শুধরে নিতে পারব।
এম এ চিদাম্বরম স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে ১৫২ রানেই গুটিয়ে যায় রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান্স। ১৪২ রানে থামে কলকাতা নাইট রাইডার্স। অথচ জেতাটা কেকেআরের জন্য সহজই ছিল। ১৫ ওভার পর্যন্ত খেলাটা কেকেআরের নিয়ন্ত্রণে ছিল। শেষের দিকে নিয়ন্ত্রণ ধরে না রাখার খেসারত দিতে হলো কলকাতাকে।
Development by: webnewsdesign.com