ময়মনসিংহের কোতোয়ালি থানা পুলিশের অভিযানে কুমিল্লা জেলা ও কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা থেকে চ্যানেল এন্টারপ্রাইজ এর লোপাট হওয়া ৩০ লক্ষ টাকার মধ্যে প্রায় ২৮ লক্ষ (২৭ লক্ষ ৮৫ হাজার) টাকা উদ্ধার করা হয়েছে। কোতোয়ালি থানা পুলিশের সূত্রে জানা যায়, গত ১৪ সেপ্টেম্বর বিকালে মিচ্যুয়েল ট্রাস্ট্র ব্যাংক থেকে চ্যানেল এন্টারপ্রাইজের ৮০ লক্ষ টাকা উত্তোলন করে ৫০ লক্ষ টাকা মিজানুর রহমান নামে অপর এক কর্মচারীর নিকট দিয়ে বাকী ৩০ লক্ষ টাকা নিয়ে স্বপন মিয়া পিতা মোঃ জুলফিকার, মাতাঃ সুফিয়া বেগম, সাং হবিরবাড়ী, সীডষ্টোর, উপজেলা ভালুকা পালিয়ে যায়।
এ ঘটনায় ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় ১৬/৯/২০ইং দন্ডবিধির ৪০৮ ধারায় একটি মামলা হলে থানার ওসি মোঃ ফিরোজ তালুকদারের নির্দেশে ১নং ফাড়ির ইনচার্জ মোঃ দুলাল আকন্দের নেতৃত্বে এসআই নিরুপম নাগ, এসআই মিনহাজ তথ্য প্রযুক্তির সহায়তায় স্বপনের অবস্থান আইডেনটিফাই করে ২১ সেপ্টেম্বর কুমিল্লা জেলার বাদুরতলায় অভিযান চালিয়ে স্বপনকে আটক করে এবং ২৬ লক্ষ টাকা উদ্ধার করতে সক্ষম হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদ করে ঐদিনই কিশোরগঞ্জের তাড়াইলে অভিযান চালিয়ে স্বপনের সহযোগী রাহাতকে আটক করতে সক্ষম হয়।তার কাছ থেকে ১লক্ষ ৮৫ হাজার টাকা উদ্ধার করতে সক্ষম হন।
৩০ লক্ষ টাকা নিয়ে পালিয়ে যাওয়া স্বপন ও তার সহযোগী রাহাতের কাছ থেকে মোট ২৭ লক্ষ ৮৫ হাজার টাকা কোতোয়ালি পুলিশের লাগাতার অভিযানে উদ্ধার হয়েছে। এদিকে পুলিশের হাতে আটক স্বপন ও রাহাত গতকাল মঙ্গলবার আদালতে স্বীকারোক্তি মুলক জবানবন্দী দিচ্ছে বলে জানা গেছে।
Development by: webnewsdesign.com