কোটি ফুটবল ভক্তের প্রাণ ছিলেন ম্যারাডোনা: কাদের

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২০ | ৩:৩১ অপরাহ্ণ

কোটি ফুটবল ভক্তের প্রাণ ছিলেন ম্যারাডোনা: কাদের
apps

কিংবদন্তি ফুটবলার দিয়েগো ম্যারাডোনার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ম্যারাডোনা ছিলেন কোটি ফুটবল ভক্তের প্রাণ, তার মৃত্যু ফুটবল তথা ক্রীড়া বিশ্বের জন্য অপূরণীয় ক্ষতি।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ব্রিফিংকালে এসব বলেন। তিনি আরও বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ একটি সুশৃঙ্খল রাজনৈতিক দল। সাংগঠনিকভাবে কোন অনিয়ম, দুর্নীতি প্রশ্রয় দেওয়া হয় না। যে কোন অভিযোগের প্রমাণ পাওয়া মাত্রই নেওয়া হচ্ছে সাংগঠনিক ব্যবস্থা।

ওবায়দুল কাদের বলেন, অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে শেখ হাসিনা স্বপ্রণোদিত হয়ে যে শুদ্ধি অভিযান শুরু করেছিলেন, তা এখনও চলমান আছে, ভবিষ্যতেও অব্যাহত থাকবে। রাজনৈতিক পরিচয়ে অপরাধ করার কোন সুযোগ আওয়ামী লীগে নেই। দল কখনো কোন অপরাধীকে রক্ষা করার ঢাল হবে না।

Development by: webnewsdesign.com