কেন্দ্রীয় যুবলীগের মুক্তিযুদ্ধা বিষয়ক সম্পাদক মুকিত চৌধুরী’কে বরণ করতে বিশাল শোভাযাত্রা

শনিবার, ২১ নভেম্বর ২০২০ | ৪:৪৭ অপরাহ্ণ

কেন্দ্রীয় যুবলীগের মুক্তিযুদ্ধা বিষয়ক সম্পাদক মুকিত চৌধুরী’কে বরণ করতে বিশাল শোভাযাত্রা
apps

বাংলাদেশ আওয়ামী যুবলীগের সদ্য ঘোষিত কেন্দ্রীয় কমিটিতে মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক নির্বাচিত হয়ে ঢাকা থেকে নিজ এলাকাতে আসলে মুকিত চৌধুরীকে বরণ করতে প্রায় পাঁচ শতধিক মোটরসাইকেল নিয়ে বিশাল শোভাযাত্রার আয়োজন করা হয়।

নবীগঞ্জের কৃতি সন্তান আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক নির্বাহী সদস্য আব্দুল মুকিত চৌধুরীর শোভাযাত্রার এ ব্যাপক আয়োজন শেষ পর্যন্ত বিশাল শোডাউনে পরিণত হয়।

শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে সড়কপথে ঢাকা থেকে কেন্দ্রীয় যুবলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আব্দুল মুকিত চৌধুরী আউশকান্দি আসেন। এ সময় প্রায় কয়েক হাজার নেতাকর্মী ও এলাকাবাসী তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। সামাজিক দূরত্বের কথা বিবেচনা করে তিনি গাড়ি থেকে না নামলেও চলতি পথে দু-একজনের ফুল গ্রহণ করেন।

আউশকান্দি থেকে মুকিত চৌধুরীর বাসা নবীগঞ্জ শহর পর্যন্ত আওয়ামীলীগ,যুবলীগ,সেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ,ও শ্রমিকলীগ নেতাকর্মীদের প্রায় পাঁচ শতাধিক মোটরসাইকেল বহর নিয়ে বিশাল শোডাউন করেন। শোডাউন শেষে নবীগঞ্জ গাজীটেকে এক পথ সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান এডভোকেট গতি গোবিন্দ দাশ, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রিজভী আহমেদ খালেদ, যুক্তরাজ্য যুবলীগের দপ্তর সম্পাদক আছাবুর রহমান জীবন, উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি দুলাল চৌধুরী, পৌর যুবলীগ নেতা পিকলু চৌধুরী, উপজেলা সেচ্ছাসেবকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু সালেহ জীবন সহ আওয়ামীলীগের সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় যুবলীগের সদস্য চৌধুরী হাসান মোহাম্মদ আব্দুল্লাহ, কেন্দ্রীয় যুবলীগ নেতা ও মহানগর ঢাকা দক্ষিণের সাবেক সহ সভাপতি মিজানুর রহমান আকন্দ। কেন্দ্রীয় যুবলীগ নেতা পিডি আকাশ।

এসময় নবনির্বাচিত বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় মুক্তিযোদ্ধ বিষয়ক সম্পাদক ও সাবেক নির্বাহী সদস্য আব্দুল মুকিত চৌধুরী বলেন, ঢাকা থেকে বাড়ি ফেরার পথে এত মানুষের সমাগম দেখে আমি আপ্লুত। করোনাকালে সামাজিক দূরত্ব বজায় রাখার কারণে গাড়ি থেকে না নামলেও এলাকাবাসীর আতিথেয়তায় আমি মুগ্ধ। তাই তিনি এলাকাবাসী ও রাজনৈতিক সকল নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও ধন্যবাদ জ্ঞাপন করেন। সেই সাথে যুবলীগর এমন গুরুত্বপূর্ণ পদ পেয়ে মহান আল্লাহর দরবারে শুকরিয়া জানিয়ে দলীয় প্রধান বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খাঁন নিখিলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও তাদের দীর্ঘায়ূ কামনা করেন পথ সভার সমাপ্তি ঘোষণা করেন।

Development by: webnewsdesign.com