কেন্দ্রীয় যুবলীগের নব-নির্বাচিত নেতৃবৃন্দকে এডভোকেট শাহজাহান চৌধুরী’র অভিনন্দন

রবিবার, ১৫ নভেম্বর ২০২০ | ১:৩০ অপরাহ্ণ

কেন্দ্রীয় যুবলীগের নব-নির্বাচিত নেতৃবৃন্দকে এডভোকেট শাহজাহান চৌধুরী’র অভিনন্দন
apps

কেন্দ্রীয় যুবলীগের নব নির্বাচিত পুর্ণাঙ্গ কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সিলেট জজ কোর্টের এপিপি সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এডভোকেট শাহজাহান চৌধুরী।

এক অভিনন্দন বার্তায় এডভোকেট শাহজাহান চৌধুরী বলেন যুবলীগের নতুন নেতৃত্বের মাধ্যমে সারা দেশের সাংগঠনিক কাঠামো আরো মজবুত হবে এবং বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে কাজ করবে যুবলীগ।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে শেখ ফজলুল হক মণির নেতৃত্বে ১৯৭২ সালের ১১ নভেম্বর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক যুব কনভেনশনের মাধ্যমে প্রতিষ্ঠা লাভ করে যুবলীগ।

বঙ্গবন্ধুর আদর্শের আদলে অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও শোষণমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামে যুবসমাজকে সম্পৃক্ত করার লক্ষ্য নিয়েই প্রতিষ্ঠিত হয় এই সংগঠন। গত চার দশকের বেশি সময় ধরে দীর্ঘ লড়াই-সংগ্রাম ও হাজারো নেতা-কর্মীর আত্মত্যাগের মাধ্যমে যুবলীগ আজ দেশের সর্ববৃহৎ যুব সংগঠনে পরিণত হয়েছে।

Development by: webnewsdesign.com