প্রতিবন্ধী বিদ্যালয় সমূহের স্বীকৃতি এবং এমপিও ভুক্তিকরণসহ ১১দফা দাবীতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে কুড়িগ্রাম প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষক সমিতি।
রবিবার (২৯ নভেম্বর) দুপরে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুইঘন্টা ব্যাপী মানববন্ধন করা হয়। এসময় জেলার ৫০টি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রায় ৫ শতাধিক শিক্ষক ও তাদের পরিবারের সদস্যরা মানববন্ধনে অংশ নেয়। মানববন্ধন শেষে কুড়িগ্রাম জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর ১১ দফা সম্বলিত স্মারকলিপি হস্তান্তর করেন তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মাহমুদুল হাসান দিনার, খায়রুল ইসলাম, রাজিয়া সুলতানা, এরশাদুল হক, মো. আসাদুজ্জামান, জাহিদুল ইসলাম পলাশ, দৈনিক কািড়গ্রাম খবরের সম্পাদক এসএম ছানালাল বকসী প্রমুখ।
বক্তারা বলেন, সরকার প্রতিবন্ধিতা সম্পর্কিত সমন্বিত বিশেষ শিক্ষা নীতিমালা গেজেট আকারে প্রকাশ করেছে। কিছু প্রতিবন্ধী বান্ধব মানুষ তাদের সামর্থ অনুযায়ী বিদ্যালয় গড়ে তুলেছেন। এসব প্রতিষ্ঠানকে অনুমোদন দিয়ে সরকারকে সেবা দানকারী শিক্ষকদের পাশে দাঁড়ানোর অনুরোধ জানান তারা।
Development by: webnewsdesign.com