কুড়িগ্রামে দুইদিন ব্যাপী জাতীয় ভাওয়াইয়া উৎসবের উদ্বোধন করা হয়েছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ও জেলা প্রশাসনের সহযোগিতায় এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমীর আয়োজনে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে বৃহষ্পতিবার দুপুর ১২টায় এ উৎসবের উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি।
প্রতিদিন বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত উৎসবে ভাওয়াইয়া গান পরিবেশন করবেন রংপুর বিভাগের বিভিন্ন জেলার জনপ্রিয় ভাওয়াইয়া শিল্পীরা। এছাড়া ভারত থেকে ভাওয়াইয়া শিল্পী ও যন্ত্রীরা অংশ নেয়ার কথা রয়েছে। উৎসব উপলক্ষে লোকজ ও হস্তশিল্প সামগ্রীর প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সচিব মো: বদরুল আলম ভূঁইয়ার সভাপতিত্বে এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সুলতানা পারভীন, জেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক এমপি মো: জাফর আলী, পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান, বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালক সোহরাব উদ্দিন মন্ডল, কুড়িগ্রাম সরকারি কলেজের উপাধ্যক্ষ মীর্জা নাসির উদ্দিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আমান উদ্দিন আহমেদ মঞ্জু প্রমুখ।
Development by: webnewsdesign.com