কুড়িগ্রামে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

বুধবার, ১৮ নভেম্বর ২০২০ | ৮:৩৭ অপরাহ্ণ

কুড়িগ্রামে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
apps

ভোট ডাকাতির প্রতিবাদে ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সকল নেতৃবৃন্দের নামে ভিত্ত্বিহীন মিথ্যা মামলার হয়রানি বন্ধ ও নিঃশর্ত মুক্তির দাবীতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে কুড়িগ্রামে জেলা ছাত্রদলের আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) দুপুরে কুড়িগ্রাম পৌর এলাকার সবুজ পাড়া মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের পুরাতন পোষ্ট অফিস মোড়ে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় জেলা ছাত্রদলের সভাপতি আমিমুল ইহসান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারন সম্পাদক সরোয়ার আহমেদ শাওন, ইয়াসির আরাফাত, সাংগঠনিক সম্পাদক আরমান হোসেন, সদর আহবায়ক মো: সোহেল রানা, সদস্য সচিব আবু সাঈদ শিথীল, পৌর আহবায়ক মো: ফিরোজ আহমেদ রনি, সদস্য সচিব মো: লুৎফর রহমান কর্ণেল, সরকারি কলেজ শাখার সদস্য সচিব মিলন রহমান ও মজিদা কলেজ শাখার সদস্য সচিব নাইম ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা জানান, বর্তমান সরকার মিথ্যা ও সাজানো মামলা দায়ের করে বিএনপি, যুবদল ও ছাত্রদল নেতা কর্মীদের হয়রানি করছে। অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার ও গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তির দাবী জানান তারা।

উল্লেখ্য, ঢাকা ১৮ ও সিরাজগঞ্জ ১ আসনের উপনির্বাচনে ফলাফল বাতিল করে পূনঃনির্বাচন এবং বিএনপি, যুবদলসহ ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক শ্যামল সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের নামে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করে গ্রেফতার ও হয়রানির প্রতিবাদে এবং মামলা প্রত্যাহারের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচি পালন করে জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ।

Development by: webnewsdesign.com