কুড়িগ্রামে কাঠমিস্ত্রি হত্যা মামলায় করিম মিয়া (২৫) নামের এক কাঠমিস্ত্রিকে মৃত্যুদন্ড দিয়েছে জেলা ও দায়রা জজ আদালত। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে জেলা ও দায়রা জজ মো: আব্দুল মান্নান এই রায় দেন।
মামলার বিবরণ সুত্রে জানা যায়, কুড়িগ্রাম পৌরসভার ভেলাকোপার দক্ষিণ মরাকাটা গ্রামের কাছুয়া মামুদের পূত্র করিম মিয়ার সাথে কাঠমিস্ত্রির কাজ করতো একই এলাকার আবেদ আলীর পূত্র আদম আলী (১৯)।
২০১১ সালের ২০ ফেব্রুয়ারি সন্ধ্যায় আদম আলী করিম মিয়ার কাছে পাওনা টাকা চাইতে গেলে কথা কাটাকাটির বচসার এক পর্যায়ে বাটাল দিয়ে আদম আলীর পেটে ও কপালে আঘাত করে করিম মিয়া। পরে তার স্বজনরা তাকে হাসপাতালে নিলে সেখানে তার মৃত্যু হয়।
এ ব্যাপারে নিহতের বাবা আবেদ আলী কুড়িগ্রাম সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানির পর মঙ্গলবার আদালত এই মামলার একমাত্র আসামী করিম মিয়াকে মৃত্যু দন্ডের আদেশ দেন।
এসময় রাষ্ট্র পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট আব্রাহাম লিংকন ও আসামী পক্ষে ছিলেন অ্যাডভোকেট মো: রুহুল আমিন।
Development by: webnewsdesign.com