কুড়িগ্রামের রাজিবপুরে ৬শ পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক

বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২০ | ৫:১৪ অপরাহ্ণ

কুড়িগ্রামের রাজিবপুরে ৬শ পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক
apps

কুড়িগ্রামের রাজিবপুর থেকে ৬শ পিচ ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটককৃত ব্যবসায়ী মো: আব্দুল গনি (৩৫) রৌমারী সদর ইউনিয়নের উত্তর বারোবান্দা গ্রামের মৃত নাজিম উদ্দিনের পুত্র বলে জানা গেছে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুরে রৌমারী-রাজিবপুর সীমান্তের সুইচগেট এলাকায় আব্দুল গনি অটোরিক্সাযোগে মাদক বহন করে নিয়ে যাচ্ছিল। এসময় গোপন সংবাদের ভিত্তিতে ঐ এলাকায় অটোরিক্সাকে থামিয়ে যাত্রীদের দেহ তল্লাশি করলে মো: আব্দুল গনির কাছ থেকে ৬শ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।

পরে তাকে আটক করে রাজিবপুর থানায় নেয়া হয়। এব্যাপারে রাজিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোর্শেদ তালুকদার জানান, আটককৃত আব্দুল গনিকে মাদক মামলা দিয়ে দ্রুত জেল হাজতে প্রেরণ করা হচ্ছে।

Development by: webnewsdesign.com