ঢাকা
১৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

কুড়িগ্রামের বড়াইবাড়ী সীমান্তে ইয়াবাসহ যুবক আটক

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
সোমবার, ০৬ জানুয়ারি ২০২০   ৪১২ বার পঠিত
কুড়িগ্রামের বড়াইবাড়ী সীমান্তে ইয়াবাসহ যুবক আটক

কুড়িগ্রামের রৌমারীর বড়াইবাড়ী সীমান্তে ৯৪৫ পিচ ভারতীয় ইয়াবা ট্যাবলেটসহ পাচারকারী এক যুবককে আটক করেছে ৩৫-বিজিবি জামালপুর ব্যাটালিয়ন। সোমবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে ৩৫-বিজিবি জামালপুর ব্যাটালিয়নের সদস্যগণ তাকে আটক করে।

বিজিবি জানায়, কুড়িগ্রামের রৌমারী উপজেলার বড়াইবাড়ী বিওপির বিজিবির একটি দল গোপন সংবাদের ভিত্তিতে আন্তর্জাতিক সীমানা পিলার ১০৬৮ নং হতে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চুলিয়ারচর এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় ইমন মিয়া (১৯) নামের এক যুবককে ৯৪৫ পিচ ভারতীয় ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। এসময় তার সাথে থাকা ১টি মোবাইল ফোন এবং নগদ ১৫০টাকা জব্দ করে। আটককৃত ইমন মিয়া (১৯) রৌমারী উপজেলার চুলিয়ারচর গ্রামের আসাদ মিয়ার পুত্র।

এ ব্যাপারে ৩৫-বিজিবি জামালপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এস এম আজাদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আটককৃত যুবককে রৌমারী থানায় মামলা দিয়ে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa