ঢাকা
১৮ জুলাই ২০২৬
শিরোনাম
মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান চট্টগ্রাম শাহ আমানতে যৌথ অভিযান

কুড়িগ্রামের নাগেশ্বরীতে মোটর সাইকেল দুর্ঘটনায় নিহত ১,  আহত ১

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
শনিবার, ২৯ ফেব্রুয়ারি ২০২০   ৪৫৯ বার পঠিত
কুড়িগ্রামের নাগেশ্বরীতে মোটর সাইকেল দুর্ঘটনায় নিহত ১,  আহত ১

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় মোটর সাইকেল দুর্ঘটনায় মামুনুর রশিদ সরকার (২২) নামে এক যুবক নিহত এবং অপর আরোহী আহত হয়েছে।

শনিবার দুপুর ১২টার দিকে কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী আঞ্চলিক সড়কের উত্তর ব্যাপারীহাট বাঁশের তল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মামুনুর রশিদ সরকার নাগেশ্বরী পৌরসভার উত্তর বকসির খামার এলাকার আবু বকর সিদ্দিকের পুত্র।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, শনিবার মামুনুর রশিদ ও অপর সহযাত্রী তৈয়ব আলী (২১) মোটর সাইকেলযোগে সন্তোষপুর যাওয়ার পথে বাঁশের তল এলাকায় ব্যাটারী চালিত অটোরিকসাকে পার্শ দিতে গিয়ে রাস্তার পাশের গাছের সাথে ধাক্কা লাগে। এসময় দুইজনেই মোটর সাইকেল থেকে ছিঁটকে পাকা রাস্তায় পড়লে ঘটনাস্থলেই মামুনুর রশিদ সরকারের মৃত্যু হয়।

স্থানীয়রা গুরুতর আহত তৈয়ব আলীকে উদ্ধার করে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে অবস্থার অবনতি ঘটলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

এব্যাপারে নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন কবীর দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa