কুড়িগ্রামের কৃতি সন্তান লেখক সৈয়দ শামসুল হকের ৪র্থ মৃত্যু বার্ষিকী পালিত

রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২০ | ৮:১১ অপরাহ্ণ

কুড়িগ্রামের কৃতি সন্তান লেখক সৈয়দ শামসুল হকের ৪র্থ মৃত্যু বার্ষিকী পালিত
apps

কুড়িগ্রামে প্রবল ঝড় বৃষ্টিতে যথাযোগ্য মর্যাদায় কুড়িগ্রামের কৃতি সন্তান দেশ বরেণ্য সব্যসাচী লেখক ও সাহিত্যিক সৈয়দ শামসুল হকের ৪র্থ মৃত্যু বার্ষিকী পালন করা হয়েছে।

এ উপলক্ষে রবিবার সকাল সাড়ে ১০টায় প্রচন্ড বৃষ্টি উপেক্ষা করে জেলা প্রশাসন, পুলিশ বিভাগ ও কুড়িগ্রাম সরকারি কলেজ কর্তৃপক্ষ সরকারি কলেজ মাঠের পাশে অবস্থিত সৈয়দ হকের সমাধিতে পুষ্পমাল্য অর্পণ ও দোয়া মাহফিলে অংশ গ্রহন করেন।

এছাড়াও কুড়িগ্রাম প্রেসক্লাব, আইন মহাবিদ্যালয়, উত্তরবঙ্গ যাদুঘর, কুড়িগ্রাম সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, জেলা শিল্পকলা একাডেমি, সম্মিলিত সাংস্কৃতিক জোটসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন লেখকের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। শেষে লেখকের রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

এসময় লেখকের স্মরণ সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম, পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খাঁন বিপিএম, কুড়িগ্রাম সরকারি কলেজের উপ্যাধ্যক্ষ মীর্জা নাসির উদ্দিন, জেলা আইনজীবী সমিতিরি সভাপতি অ্যাডভোকেট এস.এম আব্রাহাম লিংকন, কুড়িগ্রাম প্রেসক্লাব সভাপতি এড. আহসান হাবীব নীলু প্রমুখ।

লেখকের সমাধিতে পুষ্পার্ঘ অর্পণ করতে এসে দর্শনার্থীরা অভিযোগ করে বলেন, চার বছর পেরিয়ে গেলেও সৈয়দ শামসুল হকের নামে স্মৃতি কমপ্লেক্সের কাজ এখনও কোন অজানা কারনে আটকে রয়েছে এজন্য দু:খ প্রকাশ করেন। পাশাপাশি দীর্ঘদিন যাবত সৈয়দ শামসুল হকের সমাধি অযত্ন আর অবহেলায় পড়ে থাকায় ক্ষোভ প্রকাশ করেন তারা।

Development by: webnewsdesign.com