কুষ্টিয়ায় র‍্যাবের অভিযানে মহিলাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২০ | ৫:২৪ অপরাহ্ণ

কুষ্টিয়ায় র‍্যাবের অভিযানে মহিলাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক
apps

কুষ্টিয়া র‌্যাব-১২ মাদক বিরোধী অভিযান চালিয়ে ভেড়ামারা বাস স্ট্যান্ডের পাশ থেকে আমদানী নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিলসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে। র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের ১টি চৌকষ অভিযানিক দল গত সোমবার (২১/৯/২০) দুপুর দেড়টার সময় কুষ্টিয়া ভেড়ামারা বাসষ্ট্যান্ডের পাশে জনৈক রেজাউল আলম এর গার্মেন্টস এর সামনের রাস্তার মাদক অভিযান পরিচালনা করে।

 

উক্ত অভিযানে ফেন্সিডিল-৬৭ বোতল, মোবাইল ফোন-৩টি, সীমকার্ড-৪টি ও নগদ-৫’শ টাকা সহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করে। আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন, তিনগাছা রাজাপুর গ্রামের মৃত রহিম সরকার এর ছেলে জিয়া সরকার (৩৫), জিয়া সরকার এর স্ত্রী রোজিনা খাতুন (৩২) ও সালগাড়িয়া গ্রামের মৃত-নুর আলম এর ছেলে রেজাউল (৪৫), স্থায়ী ঠিকানা সাং-মাহমুদপুর, উভয় থানা-পাবনা সদর, জেলা-পাবনা।

পরবর্তীতে উদ্ধারকৃত আলামতসহ আটককৃত আসামীদের বিরুদ্ধে ভেড়ামারা থানায় ১টি মাদক মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামীদেরকে ভেড়ামারা থানায় সোপর্দ করা হয়েছে।

Development by: webnewsdesign.com