কুলাউড়ায় ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ড, ১৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

বুধবার, ২৬ ফেব্রুয়ারি ২০২০ | ৮:০৫ অপরাহ্ণ

কুলাউড়ায় ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ড, ১৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি
apps

মৌলভীবাজারের কুলাউড়ায় ব্যবসা প্রতিষ্ঠানে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। দোকানের সব মালামাল সব পুড়ে দুটি ফ্রিজ ও নগদ অর্থসহ প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ব্রাহ্মণবাজার-মিশন রোডের পশ্চিম গুড়াভুই বটেরবাড়ী নামকস্থানে হারুন ভেরাইটিজ স্টোরে ২৫ ফেব্রুয়ারি মঙ্গলবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুনের লেলিহান শিখা ভয়াবহ আকার ধারণ করে পুরো দোকানে ছড়িয়ে পড়ে।

এ সময় রাস্তা দিয়ে পাতর বোঝাই একটি ট্রাকের ড্রাইবার আগুন দেখতে পেয়ে পাশ্ববর্তী বাড়ির লোককে জানালে তারা ফায়ার সার্ভিস কে খবর দেন। ফায়ার সার্ভিস পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করলেও এর আগে মালামালসহ সবকিছু পুড়ে ছাঁই হয়ে যায়।

দোকান মালিক হারুন মিয়া জানান, প্রাথমিক ধারণায় পূর্ব শত্রুতার জেরেই কেউ এ আগুন লাগাতে পারে। ক্যাশে থাকা নগদ ২৫ হাজার টাকা, দুটি ফ্রিজসহ প্রায় ১৫ লক্ষ টাকার মালামাল পুড়ে ছাঁই হয়ে গেছে।

সকালে ঘটনাস্থল পরির্দশন করেন ব্রাহ্মনবাজার ইউপি চেয়ারম্যান প্রভাষক মমদুদ হোসেনসহ পুলিশ প্রশাসনের লোকজন।
কুলাউড়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা বেলায়েত হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করলে পাশে থাকা অন্য দোকানগুলো আগুন থেকে রক্ষা পায়।

Development by: webnewsdesign.com