কুমিল্লায় বাসে আগুনের ঘটনায়: স্বামীর পর মারা গেলেন স্ত্রী

রবিবার, ২১ মার্চ ২০২১ | ১২:০৬ অপরাহ্ণ

কুমিল্লায় বাসে আগুনের ঘটনায়: স্বামীর পর মারা গেলেন স্ত্রী
apps

কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুরে বাসে আগুনের ঘটনায় দগ্ধ শামসুন্নাহার (৬৫) চিকিৎসাধীন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা গেছেন।

রোববার (২১ মার্চ) ভোর সাড়ে ৫টায় তার মৃত্যু হয়।

এর আগে ১১ মার্চ বৃহস্পতিবার সন্ধ্যায় গৌরীপুরে বাসে আগুনের ঘটনা ঘটে। এতে দগ্ধ মোট ২২ জন দগ্ধ হন। তাদের মধ্যে ১৮ জনকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়। এরপর সেখানে চিকিৎসা দিয়ে ১৬ জনকেই ছেড়ে দেওয়া হয়। ওই দিন ঘটনাস্থলেই দুই জনের মৃত্যু হয়েছিলো। পরে চিকিৎসাধীন অবস্থায় গোলামুর রহমান (৭৫) নামে আরও একজনের মৃত্যু হয়।

শামসুন্নাহারের এক আত্মীয় মোজাম্মেল হক জানান, বাসে আগুনের সময় শামসুন্নাহার ও তার স্বামী রফিকুল ইসলাম দগ্ধ হয়েছিলো। দগ্ধ হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছিলো রফিকুলের। শামসুন্নাহারের বাড়ি দাউদকান্দির তিন পাড়ায়। তার দুই ছেলে দুই মেয়ে ছিলো।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. পার্থ শংকর পাল জানান, চিকিৎসাধীন অবস্থায় ভোরে তার মৃত্যু হয়েছে। তার শরীরে ১০ শতাংশ দগ্ধ হয়েছিলো। তবে শ্বাসনালী দগ্ধ ছিলো। এই ঘটনায় শামসুন্নাহারসহ মোট চার জনের মৃত্যু হলো।

Development by: webnewsdesign.com