কাহারোল উপজেলা প্রশাসনের আয়োজনে ২ ডিসেম্বর ২০২৫ ইং মঙ্গলবার সকাল ১১ ঘটিকার সময় ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধি জীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান দবিজয় দিবস উদযাপন উপলক্ষে উপজেলা সভা কক্ষে এক প্রস্তুতি মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোকলেদা খাতুন মীম এর সভাপতিত্বে, আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রবীর বিশ্বাস, উপজেলা বিএনপির সভাপতি মোঃ গোলাম মোস্তফা বাদশা, উপজেলা জামায়াতের আমির মাওলানা মোঃ তরিকুল ইসলাম, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও জেলা শ্রমিক কল্যণ ফেডারেশনের সভাপতি মোঃ জাকিরুল ইসলাম, মোহাম্মদ পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহবুবুর রহমান। ইহা ছাড়া ইসলামী আন্দোলন, গন অধিকার পরিষদের নেতৃবৃন্দ ও বক্তব্য রাখেন।
প্রস্তুতি মূলক সভায়, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক বৃন্দ, বেসরকারি সংগঠনের নেতৃবৃন্দ, উপজেলার সচেতন মহল, বিভিন্ন দলের নেতৃবৃন্দ ও সুধীজন উপস্থিত ছিলেন।
Development by: webnewsdesign.com