কাজিপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সদর আংশিক) আসনের সংসদ সংসদ প্রার্থী, কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখার আমীর অধ্যক্ষ মাওলানা আলহাজ্ব শাহিনুর আলম।
রবিবার (৩০ নভেম্বর) সন্ধ্যা সাতটায় কাজিপুর প্রেসক্লাবে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কাজিপুর প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলামের পরিচালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলা আমীর ও সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা আলহাজ্ব শাহিনুর আলম।
এসময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন কাজিপুর প্রেসক্লাবের সহ-সভাপতি আল মাহমুদ জুয়েল সরকার, সাবেক সভাপতি টি এম কামাল, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া খান মানিক, সদস্য আমিনুল ইসলাম, কাজিপুর উপজেলা জামায়াতের আমীর টি এম জাহিদুল ইসলাম স্বপন,শুরা সদস্য সহকারী অধ্যাপক ড. ইউসুফ উদ্দিন , কাজিপুর পৌরসভা জামায়াতের সভাপতি শাফিউল ইসলাম ছানা প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন জামায়াতের নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা।
Development by: webnewsdesign.com