কাজিপুরে হিন্দু-বৌদ্ধ ও খ্রিষ্টান ঐক্য পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

শনিবার, ১৭ অক্টোবর ২০২০ | ৯:২৮ অপরাহ্ণ

কাজিপুরে হিন্দু-বৌদ্ধ ও খ্রিষ্টান ঐক্য পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
apps

ধর্ম যার যার রাষ্ট্র সবার এই স্লোগানে সিরাজগঞ্জের কাজিপুরে হিন্দু, বৌদ্ধ ও খিষ্ট্রান ঐক্য পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ১১:০০ টায় পৌরসভার চৌরাস্তায় সর্বজনিন দেবালয়ে অনুষ্ঠিত সম্মেলনের সভাপতিত্ব করেন উক্ত কমিটির সভাপতি বাবু পরিমল কুমার তরফদার। বক্তব্য রাখেন জেলা কমিটির সভাপতি এ্যাডভোকেট শ্রী সুকুমার দাস, পুরোহিত সুচীন্দনাথ চক্রবর্তী, কমিটির সদস্য হরিনাথ সূত্রধর প্রমুখ।

পরে সকলের মতামতের ভিত্তিতে ০৩ বৎসর মেয়াদী ৪১ সদস্য বিশিষ্ট কমিটি পূনগঠন করা হয়। নবগঠিত কমিটির সভাপতি বাবু পরিমল কুমার তরফদার, সাধারণ সম্পাদক প্রহলাদ শাহা বাবু।

Development by: webnewsdesign.com