সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় খাসরাজবাড়ী ইউনিয়ন পরিষদে সক্ষমতা বৃদ্ধি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২০ সেপ্টেম্বর) খাসরাজবাড়ী ইউনিয়নের বাস্তবায়নে স্থানীয় সরকার বিভাগ এলজিএসপি’র আর্থিক সহযোগিতায় অত্র পরিষদ প্রাঙ্গণে দুপুরে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
অত্র ইউনিয়নের চেয়ারম্যান জহুরুল ইসলামের সভাপতিত্বে ইউনিয়ন পরিষদের রাজস্ব বৃদ্ধি, স্কীম গ্রহণ, বাস্তবায়ন, মনিটরিং, স্ট্যান্ডিং কমিিিটর সদস্যদের দায়িত্ব ও কর্তব্য এবং গ্রাম আদালত পরিচালনাসহ ইউনিয়ন পরিষদের বিভিন্ন বিষয়ে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, এলজিইডি কাজিপুরের উপ-সহকারি প্রকৌশলী শামছুল বারী, ইউপি সদস্য সাইফুল ইসলাম, ইউপি সচিব আব্দুল হালিম, গন্যমান্য ব্যক্তি বেলাল হোসেন।
উক্ত কর্মশালায় অংশগ্রহণ করেন, ইউনিয়ন পরিষদের সকল সদস্য, গ্রাম্য পুলিশ, এস,এস,সি, ডাব্লিউ স্ট্যান্ডিং কমিটির সদস্যবৃন্দসহ এলাকার প্রায় দুইশাতাধিক গন্যমান্য ব্যক্তিবর্গ। এর আগে ্উপজেলা নির্বাহী অফিসার অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচীর আওতায় নন-ওয়েজ বরাদ্দ হতে ইউ-ড্রেন নির্মান কাজসহ নদী ভাঙ্গণ এলাকা পরিদর্শন করেন।
Development by: webnewsdesign.com