কাজিপুরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমানের দাফন সম্পন্ন

সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫ | ৮:২২ অপরাহ্ণ

কাজিপুরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমানের দাফন সম্পন্ন
apps

সিরাজগন্জের কাজিপুর উপজেলার নিশ্চিতন্তপুর ইউনিয়নের চরদোরতা গ্রামের মৃত মজিবুর রহমানের পুত্র বীরমুক্তিযোদ্ধা গাজী মোঃ খলিলুর রহমান চাকলাদার আজকে ইন্তেকাল ফরমাইয়াছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।

রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করেছে উপজেলা প্রশাসন। ১ লা ডিসেম্বর বাদ আসর তার নিজ বাড়িতে এই মুক্তিযোদ্ধার জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজা শুরুর আগে কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তাফিজুর রহমানের এর নেতৃত্বে নাটুয়াপাড়া পুলিশ ফাঁড়ি ও জেলা পুলিশের একটি চৌকস দল এই বীর মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার প্রদান করেন।

এরপর মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং দেশ স্বাধীনে তার অবদান তুলে ধরে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। জানাযা শেষে দাফন কার্য্য সম্পন্ন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধাসহ আত্বীয়স্বজন ও স্থানীয় জনসাধারণ। বীর মুক্তিযোদ্ধা মহান মুক্তিযুদ্ধে ভারতে প্রশিক্ষণ শেষে দেশের বিভিন্ন স্থানে সম্মুখ সমরে অংশগ্রহণ করেন।

Development by: webnewsdesign.com