সিরাজগঞ্জের কাজিপুরে জান্নাতুল মাওয়া (৪) নামের এক শিশু পুকুরের পানিতে ডুবে মারা গেছে। নিহত শিশুটি উপজেলার হাটশিরা গ্রামের রিপন মিয়া ও মলিকা দম্পতির মেয়ে।
শুক্রবার (১৯ মার্চ) সকাল ৮ টায় বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে তার মৃত্যু হয়। শিশুটির পরিবার সূত্রে জানা গেছে, সকালে পাশের দোকান থেকে মিষ্টি কেনার জন্যে যায় জান্নাতি। এদিকে ফিরে আসতে অনেক দেরি হলে শিশুটির মা খোঁজা খুঁজি শুরু করেন। এক পর্যায়ে বাড়ির পাশের পুকুরে জান্নাতির নিথর দেহ দেখতে পান।
পরে শিশুটিকে উদ্ধার করে কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ আমিনুর রহমান তাকে মৃত ঘোষণা করেন।
Development by: webnewsdesign.com