কাজিপুরে দুর্যোগ সহনীয় গৃহ নির্মাণ কাজ পরিদর্শণ করলেন জেলা প্রশাসক

মঙ্গলবার, ০১ ডিসেম্বর ২০২০ | ৪:৫৫ অপরাহ্ণ

কাজিপুরে দুর্যোগ সহনীয় গৃহ নির্মাণ কাজ পরিদর্শণ করলেন জেলা প্রশাসক
apps

আশ্রয়নের অধিকার, শেখ হাসিনার উপহার’ এই স্নোগানকে বাস্তবায়ন করার লক্ষ্যে মুজিব শতবর্ষে ভূমিহীন ‘ক’ শ্রেণির (জমি ও ঘর কিছুই নেই) পূর্ণবাসনে দুর্যোগ সহনীয় গৃহ নির্মাণ কাজের পরিদর্শন করলেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক। মঙ্গলবার (১ ডিসেম্বর) দুপুরে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে মাইজবাড়ি ইউনিয়নের বিলচতল গ্রামে এই প্রকল্পে কাজের অগ্রগতি পরিদর্শন করেন জেলা প্রশাসক ডাঃ ফারুক আহম্মদ।

এসময় ঘর নির্মাণ কাজের অগ্রগতি সম্পর্কে জেলা প্রশাসককে অবহিত করেন উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী।এর পূর্বে সকালে উপজেলা পরিষদ হল রুমে উইনিয়ন পরিষদের গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের জন্য আইন-শৃঙ্গলা রক্ষায় গ্রাম পুলিশের ভূমিকা শীর্ষক প্রশিক্ষণ কোর্সে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক ডাঃ ফারুক আহম্মদ।

এছাড়ও আরো উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভূমি) এবিএম আরিফুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার একেএম শাহা আলম মোল্লা ও মাইজবাড়ী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শওকত হোসেন। আশ্রয়ন=২ প্রকল্পের আওতায় সারা দেশে জমি নেই, ঘর নেই তাদেরকে সরকারি জমিতে সরকারি খরচে বাসযোগ্য গৃহ নির্মাণ করে দেওয়া হচ্ছে।

পাশাপাশি একই প্রকল্পের আওতায় যাদের গৃহ নির্মানের মতো জমি আছে কিন্তু দরিদ্র হওয়ায় তারা গৃহ নির্মাণ করতে পারছে না, তাদেরকেও সরকারি খরচে বাসযোগ্য গৃহ নির্মাণ করে দিচ্ছে সরকার।উল্লেখ্য যে, উপজেলায় ৩০২ টি দুর্যোগ সহনীয় ঘর দরিদ্র পরিবারের মাঝে প্রদান করা হবে।

Development by: webnewsdesign.com