শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির মাধ্যমে অপুষ্টিজনিত মৃত্যু ঝুঁকি কমানো এবং দেহের স্বাভাবিক বৃদ্ধির সহায়ক হিসাবে সিরাজগঞ্জের কাজিপুরে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। রোবাবর (৪ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাঃ মোমেনা পারভীন পারুল এ শুভ কাজের উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আমিনুর রহমান, মেডিকলে অফিসার ডাঃ শাহিনুর আলম, ডাঃ আল-আমিন, ইপিআই দোলোয়ার হোসেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোমেনা পারভীন পারুল জানান, ১২টি ইউনিয়ন ও ১টি পৌরসভাসহ মোট ৪৬টি কেন্দ্রে ৬ থেকে ১১ মাস বয়সের প্রায় ৪ হাজার জন শিশুকে একটি করে নীল রঙের ক্যাপসুল ও ১২ থেকে ৫৯ মাস বয়সে প্রায় ৩৫ হাজার ৭ শত ২৫ জন শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
আজ থেকে শুরু হওয়া ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন চলবে ১৭ অক্টোবর পর্যন্ত। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ ক্যাম্পেইন চলাকালে সারাদেশে দুই কোটির বেশি শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
Development by: webnewsdesign.com