প্রয়াত নেতা সাবেক স্বাস্থ্য মন্ত্রী, বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব নাসিম স্মরণে কাজিপুর উপজেলার সরকারি-বেসরকারি ও কারিগরি কলেজের উদ্যোগে এক আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১ টায় উপজেলা শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মোহাম্মদ নাসিমের স্মৃতিচারণ করেন, প্রয়াত নেতা আলহাজ্ব নাসিমের জেষ্ঠ্য পুত্র কাজিপুর আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনীত পদপ্রার্থী সাবেক এমপি প্রকৌশলী তানভীর শাকিল (জয়), বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান (সিরাজি)।
উদগাড়ী ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুল লতিফের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন কাজিপুর সরকারি মনসুর আলী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ও উক্ত অনুষ্ঠানের সভাপতি মোঃ রেজাউল করিম। এছাড়াও বক্তব্য রাখেন অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, ফরিদুুল ইসলাম, ফজলুল হক, সুলতান মাহমুদ, আবুল কালাম আজাদ, মাহবুবুর রহমান, আলী আশরাফ, মনোজ রায়, সাবেক পৌর মেয়র আব্দুস সালাম, আওয়ামীলীগ নেতা আব্দুল হান্নান, প্রভাষক জাহাঙ্গীর আলম প্রমুখ।
এসময় কাজিপুরে ১৮ টি কলেজের প্রায় ৫০০ শত শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। পীর শাহ্ সুফি আবু জাহাঙ্গীর চিশ্তি (রঃ) দোয়া পরিচালনার মাধ্যমে প্রয়াত নেতা মরহুম নাসিমের বিদ্রেহী আত্নার মাগফেরাত কামনায় দোয়া খায়ের ও মধ্যহ্ন ভোজের মাধ্যমে এর মাধ্যমে অনুষ্ঠানটির শেষ হয়।
Development by: webnewsdesign.com