ঢাকা
১৮ জুলাই ২০২৬
শিরোনাম
মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান চট্টগ্রাম শাহ আমানতে যৌথ অভিযান

কাজিপুরে করোনাকালে লেখাপড়ার মান নিশ্চিতকল্পে কলেজ অধ্যক্ষদের মতবিনিময় সভা

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২০   ৫৪৮ বার পঠিত
কাজিপুরে করোনাকালে লেখাপড়ার মান নিশ্চিতকল্পে কলেজ অধ্যক্ষদের মতবিনিময় সভা

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার কলেজসমূহে পড়ালেখার মান ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিতকল্পে অধ্যক্ষগণের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে কাজিপুর সরকারি মনসুর আলী ডিগ্রি কলেজে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ওই কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) রেজাউল করিম।

সভায় উপজেলার প্রতিটি কলেজের পড়ালেখার মান নিশ্চিতকরণ, ইভটিজিং, বাল্য বিবাহ, মাদকমুক্ত শিক্ষাঙ্গণ নিশ্চিতকরণ, কলেজের সাংস্কৃতিক চর্চার মাধ্যমে শিক্ষার্থীদের মেধা বিকাশের পথ তৈরি করা, বিএনসিসি, রোভার স্কাউঠ দল গঠন ও প্রতিটি কলেজে অনলাইন ক্লাস নিশ্চিতকরণের উপর গুরুত্ব প্রদান করে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারি বঙ্গবন্ধু ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, চালিতাডাঙ্গা মহিলা কলেজের অধ্যক্ষ ফজলুল হক, আফজাল হোসেন মেমোরিয়াল ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, উদগাড়ি কলেজের অধ্যক্ষ আব্দুল লতিফ, থানা সদর কলেজের অধ্যক্ষ মনোজ কুমার রায়, গান্ধাইল আইডিয়াল কলেজের অধ্যক্ষ আলী আশরাফ, আরআইএম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আনোয়ার হোসেন, থানা সদর বিএম কলেজের অধ্যক্ষ মাহবুবুর রহমান, নাটুয়ারপাড়া ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ আব্দুস সালাম, কাজিপুর মহিলা কলেজের অধ্যক্ষ হাসান মনসুর, আমিনা মনসুর কলেজের প্রতিনিধি প্রভাষক আবদুল জলিল প্রমূখ।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa